1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীতে চাঞ্চল্যকর শিশু হত্যা আসামী গণধোলাইয়ে নিহত : আটক ৩

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৫ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বালুখোলা গ্রামের চাঞ্চল্যকর শিশু বায়েজিদ হত্যা মামলার অন্যতম আসামী সিরিকুল ইসলাম(৫০) জনতার হাতে গণধোলাইয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান,এ পর্যন্ত এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
নিহত সিরিকুল ইসলাম বালুখোলা গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানা যায়, আজ রাত সাড়ে ৭ হতে ৮ টার মধ্যে উপজেলার মনোহরপুর ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারের মুকুলের হোটেলে বালুখোলা গ্রামের শিশু বায়োজিত হত্যা মামলার অন্যতম আসামী সিরিকুল ইসলাম অবস্থান করছে। এমন খবরে বালুখোলা গ্রামের হাজার খানেক উত্তেজিত নারী পুরুষ ঘোরাবান্দা চৌরাস্তা বাজারে উপস্থিত হয়ে উক্ত হোটেল হতে সিরিকুল ইসলামকে টেনে হেঁচড়ে বাহির করে উপর্যুপরি কিল-ঘুষি মেরে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে চলে যায় বিক্ষিপ্ত জনতা। পরে ঘটনাস্থল হতে পুলিশ সিরিকুল ইসলামের লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে প্রেরণ করে এবং ঘটনাস্থলের উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রন আইন শৃঙ্খলা বাহিনী। বর্তমানে উক্ত স্থানে শান্তিপুর্ন অবস্থা বিরাজ করছে বলে জানান পলাশবাড়ী থানা ওসি তদন্ত দিবাকর অধিকারি।
উল্লেখ্য,শিশু বায়োজিত হত্যা মামলার অন্যতম আসামী সিরিকুল ইসলাম জামিনে মুক্ত হয়ে ঢোলভাঙ্গায় বসবাস করে এসে নিজের জ্ঞাত অজ্ঞাত সম্পদ বিক্রি করে বালুখোলা গ্রামের বাড়ীতে পূর্ণরায় বসতি গড়তে বিভিন্ন ভাবে লোকবলসহ পায়তারা করে আসছিলো বলে জানা যায়। এবিষয়টি বুঝতে পেরে গ্রামবাসীসহ উত্তেজিত জনতা তার উপরে হামলে পড়ে গণধোলাই দিয়ে হত্যা করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!