1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে গাইবান্ধায় বিএনপির অনশন পালন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণসহ এক দফা দাবি আদায়ে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে এক অনশন কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শেখ সামাদ আজাদ, মো. শহীদুজ্জামান শহীদ, ফারুক আহমেদ, মোর্শেদ হাবীব সোহেল, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, শামসুল হাসান, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, আব্দুল আউয়াল আরজু, রাগিব হাসান চৌধুরী, আব্দুর রাজ্জাক ভুটটু, মোস্তাক আহমেদ মোস্তাক, অ্যাড. আব্দুস সালাম, আবু বকর সিদ্দিক স্বপন, লোটাস খান প্রমুখ। অনশন ভাঙ্গান সাবেক এমপি সাইফুল ইসলাম সাজা।
বক্তারা অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান। তারা আরও বলেন, এই অবৈধ সরকার আবারও নীল নক্সার পাতানো নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। দেশের মানুষ এখন পাতানো নির্বাচনের খেলা বুঝে গেছে। জনগণকে আর বোকা বানানোর সুযোগ নেই। ক্ষমতায় যাওয়ার জন্য যতই তালবাহানা করুন না কেন, কোন লাভ হবে না। তাই সময় থাকতে সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। নয়তো দেশ থেকে পালানোরও সুযোগ পাবেন না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!