1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ ৪ যুবক আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার (৭ অক্টোবর) সকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের কায়ছার আলীর ছেলে কল্লোল মিয়া (২০), মধ্য ধানঘড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)।

প্রেস বিফ্রিয়ে পুলিশ সুপার জানায়, শুক্রবার গভীর রাতে সদর উপজেলার গোপালপুর বাজারের পশ্চিম পাশে জগতরায় গোপালপুর গামী ফাঁকা রাস্তায় অভিযান চালানো হয়। এসময় একটি ব্যাটারিচালিত মিশুক চুরি করে পালানোর সময় সংঘবদ্ধ অপরাধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মিশুক ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ডাকাতির একটি মামলা করা হয়েছে। একই সাথে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময় গোব, গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!