1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

সাঘাটায় মাথার খুলি-হাড়দন্ড ও যাদুর বইসহ প্রতারক গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা পুলিশের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে জয়নুল আবেদীন জয় (৪৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে প্রতারণা কাজে ব্যবহৃত মৃত মানুষের মাথার খুলি-হাড়দন্ড ও যাদুর বইসহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়। গ্রেফতারকৃত জয়নুল আবেদীন জয় (৪৩) জেলার সাঘাটা উপজেলার কালাপানি গ্রামের হাসান আলী ব্যাপারীর ছেলে৷
৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল-মামুন, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেনসহ গণমাধ্যমকর্মীরা।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন বলেন, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল আবেদীন জয়ের বাড়িতে সাঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় বসতবাড়ি তল্লাশি করে ১টি মাথার খুলি ও হাড় দন্ড, ৪টি ওয়াকিটকি সেট চার্জার, ১টি কালা যাদুর বই, বিভিন্ন ব্যাংকের চেক বই ৫৫টি, সিসি ক্যামেরা ১০টি, ভিডিও রেকর্ডার ১টি, স্যামসাং মনিটর ১টি জব্দ করা হয়। ধৃত জয়কে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কাজে এসব মালামাল নিজ হেফাজতে রেখে প্রতারণার কাজে ব্যবহার করে আসছিলেন বলে স্বীকার করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!