1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ প্রধান

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

 

 

প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। চলতি মাসে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক-২০২৩ প্রদান উপলক্ষে অনুষ্ঠিত সভায় গাইবান্ধা জেলায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।
শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদেও খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি হিসেবে তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা পদক কমিটির সভাপতি কাজী নাহিদ রসুল ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং পদক কমিটির সদস্য সচিব হারুনর রশিদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে লালিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি দিয়ে জীবন শুরু করেন জনপ্রিয় এই রাজনৈতিক নেতা। গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতির পর তিনি উপজেলা আওয়ামী লীগের সাথে জড়িত রয়েছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে তিনি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়াও তিনি টানা তিন মেয়াদে ১৬ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলার ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সারা দেশে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এ দিকে আব্দুল লতিফ প্রধান জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!