1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিভিন্ন কর্মসূচির মধ্যে পালন করা হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন শেষে সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম তিতাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল্লাহেল কবির ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল। এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোক্তাদির রহমান রোমান। আরো বক্তব্য রাখেন উপজেলা পূঁজা উৎযাপন পরিষদ সভাপতি নির্মল কুমার মিত্র, মৎস্যজীবিলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, পৌর ছাত্রলীগ আহবায়ক মাসুম সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে এদিন রাতে মনোজ্ঞ সাংস্কৃিতক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!