1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

 

 

ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ক্রিকেট বিশ্লেষক থেকে ভক্ত সকলেরই আগ্রহের কমতি নেই। মেগা এই আসরের উত্তাপ টাইগার ক্রিকেটে বেশ ভালো ভাবেই লেগেছে। বিশ্বকাপের আগে দল নিয়ে হয়েছে একাধিক পরীক্ষা-নিরীক্ষা। এরপর শেষ মূহুর্তে বিশ্বকাপে খেলা নিয়ে সাকিব-তামিমের বিরোধ। যে উত্তাপ গতকাল মাঝরাতেও গড়িয়েছে বিসিবি সভাপতির বাসায়। অবশেষ সব উত্তাপ ও ঝড় শেষে ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল ভারতের বিমান ধরবে বাংলাদেশ। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় আইসিসির বেঁধে দেওয়া সময় ছিল ২৮ সেপ্টেম্বর। এর মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে। সেই নিয়ম মেনে আজ কাঙ্ক্ষিত বিশ্বকাপ দল ঘোষণা করল টাইগার ক্রিকেট বোর্ড।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে শেষে বিসিবি এক ভিডিও বার্তায় ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে। যেখানে প্রতি ক্রিকেটার তাদের বিশ্বকাপ জার্সি গ্রহণ করেন। তামিমকে ছাড়াই চূড়ান্ত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল।যেখানে বড় চমক দেশসেরা ওপেনার তামিম ইকবালের না থাকা। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানের ইচ্ছাতেই শতভাগ ফিট না থাকায় বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন তামিম। তার বদলে বিশ্বকাপের বিমান ধরবেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম।

এছাড়াও বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করা এই ক্রিকেটার নানা গুঞ্জনের পর অবশেষে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। অপরদিকে নিজের অভিষেকে নজর কাড়া তানজিম হাসান সাকিবও জায়গা করে নিয়েছেন ১৫ সদস্যের দলে।

তবে বিশ্বকাপের আগে বিসিবিতে এমন অস্থিরতা ক্রিকেট ভক্তদের ভাবিয়ে তুলেছে। একের পর এক নতুন সিদ্ধান্ত বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দিবে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিদ তামিম, তানজিম সাকিব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!