1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন গাইবান্ধার মেয়ে নুসরাত জেরিন জেনী

  • আপডেট হয়েছে : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বাসিন্দা নুসরাত জেরিন জেনী।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধা তালিকার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মেধা তালিকায় প্রথম হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনী। এনিয়ে টানা চতুর্থ বারেরমতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বিষয়টি নিশ্চিত করেন। ফলাফলে প্রথম হয়েছেন রাবি’র আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। বর্তমানে নুসরাত জেরিন জেনী শিক্ষানবিশ জজ হিসেবে রাজশাহী জজকোর্টে কর্মরত আছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বাসিন্দা উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও পলাশবাড়ী উপজেলাধীন বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর নুর এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিরীন তাজ দম্পতির বড় মেয়ে নুসরাত জেরিন জেনী। আব্দুর নুর ও শিরীন দম্পতি তাদের মেয়ে সবকিছুই উর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে এমন প্রত্যাশাসহ সকলের নিকট দো’আ কামনা করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, রাবি’র শিক্ষার্থীদের মধ্যে নুসরাত জেরিন জেনী প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়াও রাবি’র শিক্ষার্থীদের মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কবির, শুভ, ফাহাদ, ইসতিয়াক, মৌলি, বাপ্পি, মেহেদী, সাথীসহ আরো অনেকে। তিনি আরো বলেন, যারা ১৬তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হলো তাদের সকলকেই অভিনন্দন জানাই। তোমরাই আমাদের গর্ব। তোমাদের এ অর্জনে আইন বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। তোমাদের হাতে ন্যায় বিচার নিশ্চিত হোক সেই দো’আ রইলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!