1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

বিরামপুরে মিছিল করে নাশকতার চেষ্টা, জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

 

দিনাজপুরের বিরামপুরে জুমআর নামাজ শেষে মিছিল করে নাশকতার চেষ্টাকালে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের পূর্বপাড়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিরামপুর উপজেলার জোতমাধব এলাকার জালাল উদ্দিনের ছেলে জামিল হোসেন(৩৫), চিরির পাড় বুজুরুকগংগাপুর এলাকার কফিল উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান(৬৫), শ্যামনগর এলাকার আমিরুল্লাহ এর ছেলে মোজাফ্ফর রহমান(৭৩), পার্বতীপুর উপজেলার লালবিলাস এলাকার আব্দুল গফুরের ছেলে জিয়াউর রহমান(৩৭), বিরামপুরের খিয়ারমামুদপুর এলাকার কাইমুদ্দিনের ছেলে নুরুজ্জামান(৪০), মাধুপুর এলাকার তয়েজ উদ্দিনের ছেলে ওমর ফারুক(৩২), পার্বতীপুর এলাকার তাজনগর কাজীপাড়া এলাকার মনজের আলীর ছেলে হাবিবুর রহমান(১৮), মুকুন্দপুর এলাকার আব্দুল হক এর ছেলে আনোয়ার হোসেন (৪০), একই এলাকার মহব্বতুল্লাহের ছেলে রফিকুল ইসলাম(৫৫), বুজরুগঙ্গা এলাকার আবু তালেবের ছেলে আক্কাস আলী(৩২), ফুলবাড়ী উপজেলার হরিপুর এলাকার ইব্রাহীম আলীর ছেলে ইসমাঈল হোসেন(৩২), বিরামপুর পূর্ব জগন্নাথপুর এলাকার ছয়মুদ্দিনের ছেলে সামসুদ্দিন আহম্মেদ(৫৫), কলেজ পাড়া এলাকার তাছের উদ্দিন মন্ডলের ছেলে আনোয়ার হোসেন(৫৫), নবাবগঞ্জ উপজেলার ফুলবান্দা এলাকার শওকত আলীর ছেলে নাঈম ইসলাম(১৮), টাটকপুর এলাকার এম এ মতিনের ছেলে সাজ্জাদুর রহমান(৩২) ও চাঁদপুর এলাকার দরবেশ মিয়ার ছেলে তোতা মিয়া(৬৭)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার জুমআর নামাজ শেষে বিরামপুর পৌরশহরের পূর্বপাড়া মসজিদ থেকে ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াতসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ওঠে। এসময় সেখানে যানচলাচলের বিঘ্ন করে নাশকতার চেষ্টা চালায় তারা। আতর্কিত হামলার প্রাক্কালে পুলিশ অভিযান চালালে জামায়াতের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ১৬ জামায়াতের নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার বলেন, শহরের মধ্যে মিছিল করে নাশকতা করার চেষ্টাকালে অভিযান চালিয়ে জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলও জানিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!