1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ভারতের রাজস্থানে ট্রাকচাপায় নিহত ১১

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

বাসের তেল ফুরিয়ে গিয়েছিল। তাই বাস থেকে নেমে জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। এ সময় হঠাৎ একটি ট্রাক এসে পড়ে তাদের ওপর। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জন বাসযাত্রীর। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের ভরতপুরে।

জানা গেছে, রাজস্থানের পুষ্কর থেকে যাত্রীবোঝাই বাসটি যাচ্ছিল উত্তরপ্রদেশের বৃন্দাবনে। জয়পুর-আগরা জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে লক্ষণপুরের অন্তরা উড়ালপুলের ওপর বাসটির তেল ফুরিয়ে যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে বাসটি।

তেল ফুরিয়ে যাওয়ার পর বাসের চালক, সহকারী এবং বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাদের সামনে দাঁড়িয়েছিল বাসটি। এমন সময় পেছন থেকে একটি ট্রাক সজোরে ধেয়ে এসে তাদের ধাক্কা মারে। তারপর ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে থেমে থাকা বাসে।

দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত ১২ জন গুরুতরভাবে আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুরষ ও বাকি ছয়জন নারী। তারা সবাই গুজরাটের ভাবনগরের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক উদ্ধারকাজ শেষ হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!