1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীতে ৫০তম জাতীয় গ্রীম্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের ৫০তম বাংলাদেশ জাতীয় গ্রীম্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩-এর সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে স্থানীয় এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ: মাহতাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজর মোহাম্মদ আলমগীর হুসেন, এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, পলাশবাড়ী এসএমবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম প্রধান, কাশিয়াবাড়ী স্কুল কলেজের অধ্যক্ষ মাহাবুব হাসান, আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকেদুর রহমান ও বরিশাল উচ্চ বিদ্যালয়ের এটিএম জিল্লুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ অন্যান্য তালিকাভূক্ত খেলায় ১টি পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে অতিথিবৃন্দ পৃথক পৃথক খেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে চ্যাম্পিয়ন এবং রানারআপ প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!