1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে গাইবান্ধায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের আলোচনা সভা লিফলেট বিতরণ

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬ বার পড়া হয়েছে

 

গাইবান্ধ জেলা প্রতিনিধিঃ

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে রোববার (১০ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সরকারের উন্নয়মন মুলক কর্মকান্ড বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত। ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান প্রামানিক গিনির সভাপতিত্বে ও ইউপি সদস্য শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক মন্ডল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর স¤পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানা, লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিমুল আরাফাত আহাদ, লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়নাল হক তালুকদার ও বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার রহমান প্রমুখ। সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া একই বিষয় নিয়ে সদর উপজেলার কুপতলা ইউনিয়ন পরিষদেও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মোজাম্মেল হক মন্ডল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সকলকে কাজ করার আহবান জানান। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে জনগণের কাছে গিয়ে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মসূচি এবং সাফল্য তুলে ধরতে হবে। শুধু তাইনয়, আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে গাইবান্ধার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার গাইবান্ধার সকল আসনের প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেকে শক্তিশালী করার আহবান জানান। তিনি আরও বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!