1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

নবাবগঞ্জে দারিয়া দক্ষিণ পাড়া নূরানী কওমি মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দারিয়া দক্ষিণপাড়া নূরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের আয়োজনে উক্ত মাদ্রাসা মাঠে আজ ০৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ৩ ঘটিকায় কুরআন ছবক প্রদান ও সকল মৃত্যু ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি দারিয়া দক্ষিণপাড়া নূরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের মুহতামিম হাফেজ মোঃ সিফাতুল্লাহ্’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ মোজাফফর হোসেন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মানাসী ফরিদপুর শিশুসদন এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ এনামুল হক এছাড়াও কুরআন ছবক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্বারি হাফেজ মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী ,আঃ কাদের, মোঃ গোলাম মোস্তফা, আব্দুল আলিম,সাংবাদিক মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমূখ এবং সমাজসেবা কর্মকর্তার পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আলী সাহেব, আঃ সালাম সবুজ।

অনুষ্ঠানে উক্ত মাদ্রাসা’র ১০ জন ছাত্র কুরআন ছবক গ্রহণ করেন তারা হলেন মোঃ আব্দুল কাইয়ুম,মোঃ আফজাল হোসেন, মোঃ মেসকাদুল হোসেন,মোঃ তানিম মিয়া,মোঃ আমানুল্লাহ, মোঃ শামীম মিয়া,মোঃ আলিফ মিয়া,মোঃ মনিরুল ইসলাম, মোঃ নাফিয়ু ইসলাম, মোঃ মাহফুজার রহমান, মোঃ জামিরুল ইসলাম। পরে মাওলানা মোঃ আতিকুর রহমানের হাতে পাগরি প্রদান ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, উক্ত মাদ্রাসায় শিক্ষার্থী অনুসারে মাদ্রাসায় রুম ও প্রাচীরের সংকট রয়েছে। এজন্য মাদ্রাসার পক্ষে দানবীর ব্যাক্তিবর্গের কাছে সাহায্যের আবেদন করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!