1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীর গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্ণীতির তদন্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা বেগমের ছত্রছায়ায় সরকারি সম্পদ তছরূপ সীমাহীন নানা অনিয়ম-দূর্ণীতি, আত্মসাতের সুষ্ঠু তদন্তের দাবীতে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপীনাথপুর বাজারে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রধান শিক্ষক রেশমা বেগমের নানা অনিয়ম-দূর্ণীতি ও আত্মসাতের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, হারুন মিয়া, সাগর মিয়া, আসাদুজ্জামান, রেজাউল করিম ও হাবিবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অত্র বিদ্যালয়টিতে ইতিপূর্বে বিভিন্ন জাতীয় দিবস সমূহ যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও বর্তমানে তাও হচ্ছে না। দিবস গুলোর বরাদ্দকৃত সরকারি অর্থ প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য ভাগবাটোয়ারা নিয়ে থাকে। এছাড়াও অত্র বিদ্যালয়ে শহীদ নির্মাণের বরাদ্দকৃত অর্থ এবং পরিত্যক্ত টিন, রড, ইট ও পুরাতন বইসহ অন্যান্য মালামাল বিক্রি করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করার অভিযোগ তোলেন প্রধান শিক্ষক রেশমা বেগম এবং দপ্তরী আসাদুল ইসলামের বিরুদ্ধে। এসব অনিয়ম-দুর্ণীতির পরিপ্রেক্ষিতে অত্রালাকার ১৫৬জন অভিভাবক গত ২৬ জুলাই পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করলেও রহস্যজনক কারণে অদ্যাবধি তার কোন সুষ্ঠু তদন্ত অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থী অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারণ এ মানবন্ধনের আয়োজন করেন। মানববন্ধনকারীরা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলা প্রশাসকসহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন চলাকালে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাছিমা বেগমের ছেলে নাজিবুর রহমান নয়ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই মানববন্ধনকারীদের উপর হামলা চালিয়ে মানববন্ধন ছত্রভঙ্গ করিয়ে দেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!