1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধার সাঘাটায় বালু উত্তোলন নিয়ে সংর্ঘষে ৯ জন আহত

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার সাঘাটায় বাড়ির ভিটা উচু করার জন্য বালু উত্তোলন করা নিয়ে সংর্ঘষে দু’পক্ষের ৯ জন আহত হয়েছে। আহতদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের আতিকুর রহমান তার বাড়ির ভিটা উচু করার জন্য নিজের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করিতে থাকিলে পার্শ্ববর্তী জমির মালিক শাহ্ আলম বাঁধা নিষেধ করে এবং থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে গত মুঙ্গলবার সাঘাটা থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে উক্ত ড্রেজারের পাইপ ভেঙ্গে দিয়ে চলে যায়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষ বাধে।

সৃষ্ট সংর্ঘষে উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহতরা হলেন০- চাঁনমিয়া (৬৫), লাল (৬২) ,শাহ আলম (৩৮) গোলাপী বেগম (৫০) মইনুল (৩৫) এবং অপর পক্ষের  আমির উদ্দিন (৫০), রতন মিয়া (২২), ইয়াছিন (৩৫) ও আমেনা বেগম (৭২) আহত হয় ।

আহতদেরকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে উভয় পক্ষ সাঘাটা থানায় অভিযোগ দায়ের করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!