1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মেসির বিয়ের নিমন্ত্রণপত্র হয়তো কোথাও হারিয়ে গেছে: ম্যারাডোনা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি ২৫ বছরের প্রেমের পর শুক্রবার রাতে বিয়ে করলেন তার প্রেমিকা আন্তোনেলা রোকুজ্জোকে।

মেসির নিজের শহর রোসারিওর একটি বিলাসবহুল হোটেলে বেশ ঘটা করেই বিয়ের এই অনুষ্ঠান হয়েছে এবং বলা হচ্ছে, ‘এটি শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ে।’ খবর বিবিসির।

জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে অতিথি ছিলেন ২৬০ জন। তাদের মধ্যে ফুটবল স্টারসহ অন্যান্য সুপরিচিত নামী দামী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ছিলেন বার্সেলোনায় মেসির সতীর্থ খেলোয়াড় লুইস সোয়ারেজ, নেইমার, জেরার্ড পিকে এবং তার স্ত্রী, কলম্বিয়ার পপ স্টার শাকিরা। এর পরও কিন্তু সেই অনুষ্ঠানে একজনের অনুপস্থিতি অনুভব করেছেন সবাই।

মেসির বিয়েতে যিনি ছিলেন না তিনি আর্জেন্টিনারই আরেক ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। আর স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ম্যারাডোনাকে আমন্ত্রণই জানাননি মেসি।

কিন্তু ম্যারাডোনা বলেছেন, ‘মেসি নিশ্চয়ই বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। কিন্তু সেটা হয়তো কোথাও হারিয়ে গেছে।’

বর্তমানে রাশিয়ায় রয়েছেন ম্যারাডোনা। সংবাদমাধ্যম সোভেতস্কি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসিকে শুভকামনা জানিয়ে ম্যারাডোনা বলেছেন, ‘সে জানে আমি তাকে কতো ভালোবাসি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!