1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় বিএনপির ৩৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালিতে গাইবান্ধায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও ৩শ’ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বাদী হয়ে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা গত শনিবারা রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মাসুদ রানা বলেন, এ সংঘর্ষের ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। সেইসঙ্গে ঘটনার সময় আটক তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করেন বিএনপি নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহীদ মিনার মোড় পার হয়ে ডিবি রোডের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করে শোভাযাত্রাটি সামনের দিকে যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশসহ অনন্ত বিএনপির ১২ নেতাকর্মী আহত হন। পরে বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, বিএনপি কার্যালয়ের পিয়ন আলম মিয়া ও শহরের গোরস্থান মোড় এলাকা থেকে বাদিয়াখালীর ইউনিয়ন বিএনপি নেতা লিটন নামে এক কর্মীকে আটক করে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!