1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

পীরগঞ্জে বসতবাড়ীর সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ৩

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৫০ বার পড়া হয়েছে

 

পীরগঞ্জ (রংপুর) উপজেলা প্রতিনিধিঃ

রংপুর জেলার পীরগঞ্জের চতরায় বসতবাড়ীর সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষ আহত, আহতদের একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর একজন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।গত ২৫ আগষ্ট (শুক্রবার) উপজেলার চতরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এসময় আহত হন চতরা গ্রামের দেবাশীষ চক্রবর্তীর ছেলে দীপন চক্রবর্তী(৩০), দেবাশীষ চক্রবর্তীর সহধর্মিণী কবিতা চক্রবর্তী (৬০) এবং অপর পক্ষের গৌতম সাহা (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার আনুমানিক সকাল ১১ ঘটিকায় দেবাশীষ চক্রবর্তীর বাড়ি ঘেষে রাস্তা দিয়ে গৌতম সাহা’র মালবাহী অটোভ্যান নিয়ে যাওয়ার সময় ঘরের ওয়ালে অটোভ্যান লাগানো এবং তাদের বাড়ির সীমানা কে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে দু পক্ষের মধ্যে মারামারি হয় এতে আহত হয়ে দেবাশীষ চক্রবর্তী ছেলে দীপন চক্রবর্তী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন,দেবাশীষ চক্রবর্তীর সহধর্মিণী কবিতা চক্রবর্তী (৬০) আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন এবং অপর পক্ষের গৌতম সাহা (৩৫) আহত হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ বিষয়ে দেবাশীষ চক্রবর্তী বড় ছেলে আমীষ চক্রবর্তী পীরগঞ্জ থানায় ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন,গত ২৫ তারিখে ঘটনাটির একটি অভিযোগ পত্র হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!