1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তা এবং তাদের মদদদাতাদের নৃসংশভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে হত্যা করে —বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে এক আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ, দোয়া মাহফিল এবং খাদ্য বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ফুলছড়ি উপজেলার তালতলা বাজার সংলগ্ন মাঠে শোকসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মরহুম অ্যাড. ফজলে রাব্বি মিয়ার কন্যা ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলি। শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আলাদ্দিন, ফুলছড়ি উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী মন্ডল, মো. বাবর আলীসহ অন্যান্য স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ।
বিচারপতি বলেন, স্বাধীনতা অর্জনের পর দেশকে পুনঃগঠনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি এদেশকে সোনার বাংলায় পরিনত করার জন্য যখন আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্চিলেন ঠিক সেই সময় কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তা এবং তাদের মদদদাতাদের নৃসংশভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে হত্যা করে। তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে আবারো পাকিস্তানি কায়দায় পরিচালনার মধ্য দিয়ে সংবিধানের চারটি স্তম্ভকে নস্যাৎ করে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করবে।
শোকসভায় ৭৫ এর ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মীনীসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্য ছাড়াও সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে খাদ্য বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!