1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশ সদস্য নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৪২ বার পড়া হয়েছে

 

গাইবান্ধায় ট্রাক চাপায় বিপ্লব ইসলাম (৫১) নামে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে জেলার পুরাতন জেলখানা মোড়ে জিরোপয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিপ্লব ইসলাম গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামে। তার বাবার নাম মৃত আসমত আলী।

জানা গেছে, ট্রাফিক পুলিশ বিপ্লব ইসলাম সকালে গাইবান্ধার পুরাতন জেলখানা ও ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন জিরোপয়েন্ট মোড়ে ডিউটি থাকার কারণে মোটরসাইকেল যোগে তিনি জিরোপয়েন্টে পৌঁছিলে পিছন দিন থেকে একটি অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাফিক পুলিশ বিপ্লব ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটিকে এখনও সনাক্ত কিংবা আটক করা সম্ভব হয়নি।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!