1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্বামী পরিত্যক্ত এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলামকে (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

সোমবার (২১ আগস্ট) র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার শহিদুল ইসলাম পলাশবাড়ী উপজেলার মরাদাতেয়া গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। এরই মধ্যে প্রতিবেশী শহিদুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে ২ জুলাই সন্ধ্যার দিকে হরিনাথপুর গ্রামের মতিয়ার রহমানের ঘরে ভিকটিমকে ধর্ষণ করেন। এ সময় ভিকটিমের চিৎকারে স্বজনরা এগিয়ে এলে অভিযুক্ত শহিদুল ইসলাম পালিয়ে যান। পরে ১২ আগস্ট ভিকটিম বাদী হয়ে পলাশবাড়ী থানায় ধর্ষণ মামলা করেন।

মাহমুদ বশির আহমেদ বলেন, রবিবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি শহিদুল ইসলামকে বগুড়ার আদমদিঘীর বশিরকোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ধর্ষণের কথা স্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!