1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন হুইপ গিনি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা নতুন একাডেমিক ভবন নির্মাণে প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় হয়েছে।
মঙ্গলবার উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালেক সরকার মানু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঝন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমান, গিদারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু, শহিদুল ইসলাম আজাদ, আব্দুল মজিদ, স্বপ্না সাহাসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ ও কৃষিক্ষেত্রসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, আগামী ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!