1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীতে আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু’র ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালিত হয়েছে।
এদিন মঙ্গলবার কর্মসূচীর মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে-সাথে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাস্কর্যে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুরে শোক র‌্যালী প্রদণি শেষে স্থানীয় সাব-রেজিষ্ট্রার অফিস চত্ত্বরে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, জেলা আ’লীগ সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত,উপজেলা যুবলীগ সহ-সভাপতি আবু মুসা সুমন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামসুজ্জোহা হিটু, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি ছাবিনা ইয়াসমিন ঝুনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক শাহ জালাল মন্ডল ও তাঁতী লীগ সভাপতি আখতারুজ্জামান টিটু প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা। শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!