1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গোবিন্দগঞ্জে দেশী অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ব্যবত দেশী অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত তিনটার দিকে দিঘীরহাট বাজারে টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন ব্যক্তি ডাকাতি করার জন্য সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুরের বাড়াইপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী কামদিয়া থেকে কাটামোড়গামী রাস্তার দুধিয়া ব্রীজের উপর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশদল অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গণেশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফারুক মিয়া (২৩), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাসুম মিয়া (২৩), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জিরাই গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২০), দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শংকরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম ওরফে ডিউ (৪৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ি গ্রামের সামু আকন্দের ছেলে সিরাজুল ইসলাম (৪৭)। এসময় পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বাটসহ লোহার বেকী, ১টি কালো স্কচটেপে মোড়ানো জিআই তারের লাঠি, ১টি গাছের ডালের লাঠি, ১টি নাইলনের রশি, ১টি শ্যালো মেশিনের হ্যান্ডেল, ১টি স্লাাইরেঞ্জ, ১টি লোহার হুইল রেঞ্জ ও ১টি সিএনজিচালিত অটোরিক্সা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের নামে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!