1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

পীরগঞ্জে করতোয়ার গতিপথ পরিবর্তন নদীর পাড় ও জমি কেটে পাচার !

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

 

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ঃ

নদী আইন লঙ্ঘন করে রংপুর ও দিনাজপুরকে বিভক্ত করে প্রবাহিত করতোয়া নদীর পাড় ও পাড় সংলগ্ন জমি কেটে প্রতিনিয়ত পাচার করায় গতিপথ পরিবর্তন হযে যাচ্ছে। সেই সাথে পীরগঞ্জ উপজেলার জন্তিপুর নামক স্থানে কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন জন্তিপুৃর সেতু এখন হুমকির মুখে। নির্মানাধীন ওই ব্রীজের কয়েক’শ গজ উজানেই নদীর পাড় ও পাড় সংলগ্ন জমি কেটে বালু পাচারকারীরা যে ভাবে নদীর প্রশস্ততা একদিকে নিয়ে যাচ্ছে,এতে করে আগামীতে সামান্য বন্যায় করতোয়ার গতিপথ পরিবর্তন হবার আশংকা করছেন স্থানীয়রা। এলাকাবাসী অভিযোগ করেছেন,জন্তিপুর নামক স্থানে ইতিমধ্যে নদীতে জেগে ওঠা বিশাল চর কেটে পাচারের পর এখন নদীর পাড় ও পাড়সংলগ্ন জমি কেটে পাচার করা হচ্ছে। এজন্য সংঘবদ্ধ একটি চক্র নদী সংলগ্ন জমির মালিক ও  লীজ গ্রহনকারীদের সাথে আঁতাতের মাধ্যমে নিজেদের নামে লিখে নিয়ে নদী আইন লঙ্ঘন পুর্বক ভেকু দিয়ে কেটে ৩০ হতে ৪০ ফুট গভীর পর্যন্ত পলিমাটি-বালু পাচার করছে। পাচার করা বালু সিন্ডিকেটের মাধ্যমে ক্রয় করে মেগা প্রকল্প ৪ লেন সড়কে সরবরাহ করা হচ্ছে। ফলে নদীর পরিধি বাড়ছে। এতে করে আগামীতে নদীর গতিপথ পরিবর্তনের আশংকা করা হচ্ছে। করতোয়া নদী সংলগ্ন টুকুরিয়া ইউনিয়নের জন্তিপুর গ্রামের বাসীন্দারা অনেকেই তাই আতংকের মধ্যে রয়েছেন। বিশেষ করে নদী সংলগ্ন যাদের জমি রয়েছে তারা নীদ্রাহীন দুশ্চিন্তায় ভুগছেন। পাশের জমি কেটে নেয়ার পর এখন তাদের পালা। জমি না কাটলেও বন্যার সময় এমনিতেই এসব জমি পানির তোড়ে ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ফলে তারা চিরদিনের জন্য ওইসব আবাদী উর্বর জমি হারিয়ে ফেলবেন। অভিযোগে জানা গেছে,এলাকায় চিরচেনা উজ্জল,আরিফসহ ৬/৭ জনের একটি সংঘবদ্ধ চক্র বালু পাচারে সরাসরি সম্পৃক্ত। আরিফ ভুমি অফিসের কর্মচারী। উজ্জল একজন সচিবালয়ের এক পদস্থ কর্মকর্তার ভাতিজা হিসেবে পরিচয় দেয়। স্থানীয় প্রশাসন এদের যাবতীয় তথ্য অবগত হবার পরেও এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না। উপরন্ত এরা এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয় কেউ প্রকাশ্যে এদের বিরুদ্ধে মুখ খোলারও সাহস করে না। টানা বছর ব্যাপী বালু পাচারে জড়িত থাকলেও এদের বিরুদ্ধে আজও পর্যন্ত বালু পাচারের কোন মামলাই হয়নি রহস্যজনক কারনে। অথচ করতোয়ার অন্যান্য স্থানে বালু পাচারকারীদের অনেকের নামেই মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন ভুমি কর্মকর্তারা এসব মামলা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান ১৫ দিনের প্রশিক্ষনে দেশের বাইরে। উপজেলা সহকারী কমিশনার(ভুমি)তকি ফয়সাল তালুকদার বলেন-আমি নতুন যোগদান করেছি। তারপরেও বিষয়টা দেখবো।আমি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!