1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীতে ২১ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারী আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩১ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ২১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারী জাহাঙ্গীর আলমকে (৪৮) আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পলাশবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (৬ আগস্ট) সন্ধায় এক অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশের এসআই মোহাম্মদ মুরাদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পলাশবাড়ী পৌর শহরের অদূরে রংপুর-ঢাকা মহাসড়কে মহেশপুর বিটিসি মোড় পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করেন। এসময় রংপুর-ঢাকাগামী তুহিন পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৪৬৫২) তল্লাশিকালে ২১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ জাহাঙ্গীরকে আটক করা হয়। আটক মাদক কারবারী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের তহির উদ্দিনের ছেলে।
থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৪, তাং-০৬/০৮/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!