1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

আদালতকে নিয়ন্ত্রণ করে ফরমায়েশী রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা: জোবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শহিদুজ্জামান শহিদ, ফারুক আহমেদ, মোর্শেদ হাবীব সোহেল, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল আরজু, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা: জোবাইদা রহমানের অন্যায় সাজা দ্রুত প্রত্যাহার করার দাবি জানান। বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার তারেক রহমানকে দেখে ভয় পায়। সেইজন্য তারা আদালতকে নিয়ন্ত্রন করে ফরমায়েশী রায় দিয়েছেন। দেশের মানুষ এখন আর বোকা নেই, আওয়ামীলীগের এসব চালাকি জনগণ বুঝে গেছে। তাই সময় থাকতে ক্ষমতা থেকে পদত্যাগ করুন নইলে পালানোর পথও খুঁজে পাবেন না। এখন দেশের সাধারণ মানুষের একটাই দাবি শেখ হাসিনা সরকারের পদত্যাগ চাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!