1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোলকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে

 

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোলকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল গোলকাপ টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার বিপ্লব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার, কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু,মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও  প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোলকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে জয়ী হয়। অপর দিকে বালিকাদের খেলায় পূর্বগোপিনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে রাইতি নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়।

এসময় সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা খাতুন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!