1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

কেন যৌনাঙ্গের অস্ত্রোপচারে মরিয়া ব্রিটেনের কিশোরীরা?

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

নিজের যৌনাঙ্গে অস্ত্রোপচারে মরিয়া যুক্তরাজ্যের নয় বছরের কম বয়সী মেয়েরাও। দেখতে সুন্দর নয়- এমন অযুহাতেই কাজটি করছে ব্রিটেনের কিশোরীরা। এ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ব্রিটিশ কিশোরী গাইনি বিশেষজ্ঞ ডা নাওমি। যৌনাঙ্গে অস্ত্রোপচার করানো মেয়েদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে বলেও জানান তিনি।

এ ধরনের অস্ত্রোপচারকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘লেবিয়াপ্লাস্টি’ বলা হয়। এর মধ্য দিয়ে যৌনাঙ্গকে প্রয়োজনমতো ছোট করা হয়, বা নতুন করে আকৃতি দেয়া হয়। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১৮ বছরের কম বয়সী কোনও মেয়ের এ ধরনের অস্ত্রোপচার করানো উচিৎ না। ২০১৫-১৬ সালের পরিসংখ্যানে দেখা যায়, ২০০ জনেরও বেশি ১৮ বছরের কম বয়সী মেয়ে এই অস্ত্রোপচার করিয়েছেন। এদের দেড়শ জনের বয়সই ১৫ বছরের কম।

আরেক ব্রিটিশ গাইনি বিশেষজ্ঞা ডা. ক্রাউচ জানান, অনেক মেয়ের ক্ষেত্রেই তিনি এ ধরনের অস্ত্রোপচারের কোনও কারণ খুঁজে পান না। তিনি বলেন, ‘মেয়েরা আসে আর বলে, আমি এটা (যৌনাঙ্গ) অপছন্দ করি। আমি এটা সরিয়ে ফেলতে চাই। এটা খুবই উদ্বেগজনক।’

অ্যানা (ছদ্মনাম) নামের এক মেয়ে জানান, তিনি ১৪ বছর বয়সে লেবিয়াপ্লাস্টি করাতে চেয়েছিলেন। তার ভাষায়, ‘আমি মনে করলাম, আমার এটা আমার জন্য যথেষ্ট নয়। আমি এটাকে আরও ছোট করতে চাইলাম। আমার চারপাশের অনেকে পর্ন দেখে। আমিও ধারণাটা নিলাম এবং নিজের যৌনাঙ্গকে তাদের মতো করতে চাইলাম।’

তিনি বলেন, ‘আমার পরিচিত অনেকেই এটা করিয়েছে। তাতে আমি বিশেষ কিছু বুঝতে পারলাম না। এটা এমন বড় কোনও ব্যাপার না।’ পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন অ্যানা। তিনি এখন আনন্দিত যে তখন অস্ত্রোপচারটি করাননি। তা সত্ত্বেও স্বাভাবিক আছেন অ্যানা।’

৩০ বছর ধরে গাইনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন পেকুইটা ডে জুলুয়েটা। তিনি জানান, গত কয়েক বছর ধরে মেয়েরা তাদের যৌনাঙ্গের আকৃতি নিয়ে চিন্তিত। এর আগে মেয়েদের এই কাজে দেখা যেতো না। জুলুয়েটা বলেন, ‘আমি ১১, ১২, ১৩ বছরের মেয়েদের দেখেছি। তারা তাদের যৌনাঙ্গের আকার-আকৃতিকে ভুল মনে করে। কিন্তু এটা আসলে স্বাভাবিক।’ এজন্য পর্ন সিনেমায় প্রদর্শিত অবাস্তব ছবি এবং সামাজিকমাধ্যমকে দায়ী করেন এই চিকিৎসক। তিনি আরও বলেন, ‘এ বিষয়ে তাদের যথেষ্ট শিক্ষা নেই।’

ব্রিটিশ জাতীয় স্বাস্থ্য বিভাগ জানায়, শুধু সৌন্দর্যবর্ধনের জন্য তারা এ ধরনের অস্ত্রোপচার করেন না। চিকিৎসার জন্য প্রয়োজন হলেই তারা এটা করেন। গত কয়েক বছরে কাদের প্রকৃত অস্ত্রোপচার দরকার- তা শানাক্ত করতে পেরেছেন তারা। তবে তা সত্ত্বেও অনেকে যৌনতায় সমস্যা হচ্ছে- এমন অযুহাতে যৌনাঙ্গে অস্ত্রোপচার করতে আসেন।

ডা. ক্রাউচ মনে করেন, শুধু চিকিৎসার জন্যই মেয়েদের লেবিয়াপ্লাস্টি করানো উচিৎ। এই নারী চিকিৎসক বলেন, এ ধরনের কাজের সঙ্গে মেয়েদের খৎনার কোনও পার্থক্য নেই। অথচ মেয়েদের খৎনা যুক্তরাষ্ট্রে বেআইনি। আইন অনুসারে, সাংস্কৃতিক কারণে দেহে কোনও ধরনের বিকৃতি সাধন করা যাবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!