1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।-

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার৩১ আগষ্ট সোমবার বেলা ১১ ঘটিকার সময় পীরগঞ্জ উপজেলা পরিষদ হলে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন শৃংখলা রক্ষার্থে ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ,সহকারী কমিশনার( ভুমি) মোঃ তফি হাসান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন , পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম , বিশিষ্ঠ রাজনীতিক জাপা নেতা আবেদ আলী প্রধান, বজ্রকথা সম্পাদক সুলতান আহমেদ সোনা, সাংবাদিক মোস্তফা, বাবু সুধীর চন্দ্র, বাবু মিলন চন্দ্র, বাবু রমেন চন্দ্র পাল, লিটন মার্ক লাকড়া প্রমুখ।

সভায় সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। বক্তাগণ পীরগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে বলেন“ পীরগঞ্জ হচ্ছে সম্প্রীতির উঠোন। যুগ যুগ ধরে এখানকার সকল ধর্মমতের মানুষ এক সাথে বসবাস করচ্ছে , ধর্ম পালন করছে।

বক্তগণ বলেন হিন্দু , মুসলিম, বৌদ্ধ, খৃস্টান চার ধর্মের মানুষ এখানে এক সাথে বসবাস করছে, এখন পর্যন্ত তাদের এই সম্পর্কে কোন চিড় ধরেনি। তবে কিছু মতলববাজ মানুষ এই পরিবেশ নষ্টের চেষ্টা করছে। বক্তাগণ এই সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সকল অপশক্তির কর্ম কান্ড সম্পর্কে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

এদিন আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উপজেলার ১৫টি ইউনিয়নই পুলিশ বিভাগের নজরদারীতে রয়েছে। সার্বিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তার পরেও কোথাও কোন প্রকার সমস্যা দেখা দিলে সেই বিষয়ে পুলিশকে তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!