1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

ভাষা সৈনিক মতিউর রহমানকে নিয়ে স্মারক পুস্তিকার প্রকাশনা উৎসব

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে নিয়ে স্মারক পুস্তিকা ‘৫২ থেকে ৭১ এর মতিউর’ এর প্রকাশনা উৎসব হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা(গানাসাস) মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা।
অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মতিউর রহমানের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আখতার আমিন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন পুস্তিকার অন্যতম সম্পাদক রজতকান্তি বর্মন। মূল আলোচক ছিলেন লেখক জহুরুল কাইয়ুম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক মিহির ঘোষ, মতিউর রহমানের নিকটাত্মীয় আব্দুর রাজ্জাক সোনা, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু ও লেখক ওয়াজিউর রহমান রাফেল। কারাগার থেকে লেখা মতিউর রহমানের লেখা চিরকুট পাঠ করেন মৈত্রেয় হাসান জয়িতা, বিশ্বজিৎ রায় ও মাসুদ রানা। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রকাশনাটির আরেক সম্পাদক গোলাম রব্বানী মুসা ও সাংস্কৃতিক কর্মী শিরিন আকতার।
বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক, সাহিত্যিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রকাশনার অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আমেজ।
উল্লেখ্য, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ‘৫২ থেকে ৭১ এর মতিউর’ সম্প্রতি প্রকাশ করেছে মতিউর রহমানের পরিবার। এটি সম্পাদনা করেছেন রজতকান্তি বর্মন ও গোলাম রব্বানী মুসা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!