1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৮ বার পড়া হয়েছে

 

আগামী ২ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, মাহমুদ হাসান রিপন এমপি, সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, শহিদুল ইসলাম আবু, অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, শাহ সারোয়ার কবীর, আমিনুর জামান রিংকু, রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সাইফুল আলম সাকা, তানজিমুল ইসলাম জামিল, ওমর ফারুক রুবেল, কামাল হোসেন, আফরোজা বারী, আব্দুল লতিফ প্রধান, জিএম সেলিম পারভেজ, নাসিরুল আলম স্বপন, শহিদুল্লাহিল কবির ফারুক, সামিকুল ইসলাম লিপন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগ জনগণকে সাথে করে নিয়ে তাদের ষড়যন্ত্রকে রুখে দেবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে আগামী ২রা আগস্টের রংপুরের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত করা হবে। গাইবান্ধার ৫টি আসন থেকে হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে যোগ দেবে। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠন করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!