1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে

 

গাইবান্ধায় র‌্যালি, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে একটি র‌্যালি গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বরে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গানাসাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
গাইবান্ধা রিপোর্টাস ক্লাবের সভাপতি রেজাউল নবী রাজুর সভাপতিত্বে ও আজকের পত্রিকা গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা জাতীয়পাটির সদস্য সচিব সরওয়ার হোসেন শাহীন। অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য দেন, প্রবীন সাংবাদিক ও গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান খান আবু, সাহিত্যিক ও সাংবাদিক গৌতম গুহ আশীষ, সময়ের আলোর জেলা প্রতিনিধি কায়সার রহমান রুমেল, সাংবাদিক মেহেদী বাবু, হারুন -অর-রশিদ, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি, আমিনুল ইসলাম, জাহিদ হাসান ও মোমেনুর সাগরসহ অন্যান্যরা।
বক্তারা আজকের পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজ গঠনমূলক লেখার জন্য ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ-দুর্দশা এবং ইতিবাচক নানা উন্নয়নমূলক কাজের চিত্র সংবাদ প্রচারের মাধ্যমে জনগণকে জানানোর ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
এরআগে অতিথিরা আজকের পত্রিকার প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন। এরপর উপস্থিত সকলকে নিয়ে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!