1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পীরগঞ্জ প্রেসক্লাবে ড. এম এ ওয়াজেদ মিয়া পাঠাগার উদ্বোধনশেখ হাসিনা সরকারের সময়ে তথ্য-প্রযুক্তি ও গণমাধ্যমের প্রসার অতুলনীয়-পীরগঞ্জে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

 

 

মোস্তফা মিয়া প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশে তথ্যপ্রযুক্তির যে প্রসার ঘটেছে এবং গণমাধ্যমের যে প্রসার ঘটেছে সেটা অতুলনীয়। বর্তমান যুগে সাংবাদিকদের হাতে আধুনিক সুবিধা না থাকলে সাংবাদিকরা পিছিয়ে পড়বে। কাজেই আধুনিক সুবিধা প্রেসক্লাবের প্রতিটি সাংবাদিকের হাতে তুলে দিতে প্রেসক্লাবকে ডিজিটাল প্রেসক্লাবে রুপান্তরিত করতে হবে। গতকাল সোমবার পীরগঞ্জ প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার নামে পাঠাগার উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাজহারুল আলম মিলনের সঞ্চালনায় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বক্তৃতা করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রাজা, শাহিদুল ইসলাম পিন্টু, মোনায়েম সরকার মানু, আ’লীগ নেতা অধ্যক্ষ খলিলুর রহমান, রাকিবুল ইসলাম নয়ন, জাহিদুল ইসলাম রুবেল প্রমুখ
এ সময় শিরিন শারমিন চৌধুরী এমপি আপাকে ফুল দিয়ে বরণ করে নেন ৭১সংবাদ২৪.কম এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, থানা , যুব নেতা ফিরোজ, গাবুর আলী মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ জেট,এম মোঃ সেকেন্দার আলী মন্ডল,রেজাউল করিম উপস্থিত ছিলেন। স্পিকার আরও বলেন, জানার্লিজমে যারা কাজ করে তাদের কাজটা এখন আরও কঠিন গেছে, চ্যালেঞ্জ হয়ে গেছে, এখন প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে সংবাদ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দ্রুত সেই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ছে। আজকে যত প্রাইভেট চ্যানেল কাজ করছে, পোর্টাল কাজ করছে, নিত্য নতুন নিউজ পোর্টাল চালু হচ্ছে, সেই প্রতিযোগিতার সাথে টিকে থেকে প্রতিনিধি হিসেবে কাজ করতে আধুনিক সুবিধা না থাকলে সাংবাদিকরা পিছিয়ে পড়বে।তিনি বলেন, একটি পাঠাগার কখনও একদিনে পরিপুর্ণ হয়ে উঠে না, ধীরে ধীরে বেড়ে উঠবে, অনুশীলন অধ্যাপনা লাগবে, বই পড়ার প্রতি অনুরাগ লাগবে, ভালবাসা লাগবে, বই সাজিয়ে রাখলে পাঠাগারের স্বার্থকতা আসবে না, সবাইকে বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে। এর আগে স্পিকার উপজেলার রায়পুর বহুমুখীউচ্চ বিদ্যালয় ও শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেন। বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে ২দিন ব্যাপি কৃষি পণ্য প্রদর্শণী মেলার উদ্বোধন করেন তিনি। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে বড়দরগা, কুমেদপুর, মিঠিপুর, রামনাথপুর ও চতরা ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলও ট্যাব বিতরণ, উপকার ভোগীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও স্প্রে মেশিন, নিজ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সকালে বিমানপথে সৈয়দপুর হয়ে সড়কপথে পীরগঞ্জে পৌছান স্পিকার।পীরগঞ্জ রংপুর

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!