1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সড়ক অবরোধ : বিক্ষোভ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব কর্তৃক ছাত্রীর সাথে অশালীন আচরন করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রীরা। গতকাল রোববার দুপুরে প্রখর রোদ উপেক্ষা করে প্রথমে শহরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে দাঁড়িয়ে এবং পরবর্তীতে পৌরপার্কের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে কোমলমতি শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানায়, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব যোগদানের পর থেকেই বিদ্যালয়ের কর্মচারি থেকে শুরু করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সাথে সকল সময় খারাপ আচরন করে আসছে। সর্বশেষ রোববার সকালে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অসুস্থতার কারণে ছুটি চাইতে গেলে ছুটি না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন সেই শিক্ষার্থী ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে এসে সহপাঠিদের জানালে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তাৎক্ষনিক ক্লাশ বর্জন করে রাস্তায় নেমে আসে। সেইসাথে ছাত্রীরা জানায়, তাদের একটাই দাবি এই প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবকে স্কুল থেকে প্রত্যাহার করতে হবে নয়তো তারা স্কুলে ফিরবে না। সড়ক অবরোধ চলা কালে প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করলে শির্ক্ষাথীরা অবরোধ তু্লে নেয়। পরে তার জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে। সড়ক অবরোধ চলাকালে শহরে যানজটের সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!