1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

জিনিসপত্রের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জিনিসপত্রের দাম কমানো, কৃষক ক্ষেত মজুরদের কাজ, খাদ্য, রেশনিংয়ের নিশ্চয়তাসহ, তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে-কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা শাখার উদ্যোগে গতকাল রোববার জেলা শহরে বিক্ষোভ বের করে।
বিক্ষোভ মিছিল শেষে শহরের ১নং রেলগেটে সদর উপজেলার সভাপতি প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন সদর উপজেলার সাধারণ স¤পাদক মাহাবুর রহমান খোকা, ডাক্তার আব্দুল জব্বার, অফিজ উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সাথে যুক্ত। ৫২ বছরের শাসনে এদেশের কৃষি- কৃষককে ধ্বংস করে দিয়ে কৃষকদেরকে দিনমজুর, ভুমিহীন এ পরিণত করেছে। তাই দেশকে রক্ষা করতে হলে কৃষি ও কৃষকদেরকে রক্ষা করতে হবে। সেইসাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, ১০টাকায় ওএমএস’র চাল, শহরে কমদামে পর্যাপ্ত টিসিবি কার্যক্রম সারা বছর চালু রাখা, দলীয়করণ-হয়রানি বন্ধ করা, আর্মির রেটে রেশন। ধান, ভুট্টা, আলুসহ সকল কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত, সরকারি উদ্যোগে ক্রয় কেন্দ্র খোলা ইউনিয়নে খাদ্য গুদাম, জেলায় হিমাগার নির্মাণ। কৃষি ঋণ মওকুফ করা, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, বিনাসুদে সহজ শর্তে ঋণ দান, এনজিও মহাজনি ঋণের তীব্র, অমানবিক শোষণ জুলুম আইন করে নিষিদ্ধ করা, কিস্তির হয়রানি বন্ধ। সকল বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা দেয়া, এলাকায় এলাকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্র নুরু-মুক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। ইউনিয়ন হেলথ সেন্টারে এমবিবিএস ডাক্তার, নার্স, নিয়োগ সহ পর্যাপ্ত ঔষধ সরবরাহের দাবি জানান। ভূমি অফিস, রেজিষ্ট্রি অফিস, ইউনিয়ন/পৌরসভা, তথ্য অফিস, থানা সহ সকল সরকারি অফিসে ঘুষ-দুর্নীতি, হয়রানি বন্ধ, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, জাতীয় পরিচয়পত্র নিয়ে হয়রানি দুর্নীতি বন্ধ। ক্ষেত মজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা, ১২০দিনের কর্মসৃজন টিআর, কাবিখা-কাবিটা চালু রাখারও দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!