1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত বেড়ে ১৭

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে

 

ঝালকাঠির সদরের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও আছে।

আহত হয়েছেন আরও অনেকে। বাসের মধ্যে আরও যাত্রী থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটির নাম বাশার স্মৃতি পরিবহন। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল বাসটি। পথে ছত্রকান্দা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সকাল পৌনে ১১টার দিকে ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল।

এসপি জানিয়েছেন, সকাল পৌনে ১১টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ২০ জনকে।

আধা ঘণ্টা পর সর্বশেষ তথ্য জানতে যোগাযোগ করা হলে পুলিশ সুপার ফোন ধরেননি। তখন যোগাযোগ করা হয় সিভিল সার্জন ডা. জহিরুলের সঙ্গে।  সিভিল সার্জন ১৫ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

সিভিল সার্জনের সঙ্গে কথা বলার ১০ মিনিট পর যোগাযোগ করা হয় বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেলোয়ার হোসেনের সঙ্গে।

তিনি বলেন, কিছুক্ষণ আছে আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১৭ জনের মরদেহ উদ্ধারের তথ্য দেন তিনি। দেলোয়ার হোসেন বলেন, নিহতদের মধ্যে দুই শিশু আছে।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত বলেন, আরও কেউ বাসের মধ্যে আছেন কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে।

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!