1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

পলাশবাড়ীতে আটক ৩ জেএমবি সদস্যের ৫ দিনের রিমান্ডে

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৪৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে গাইবান্ধা অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নুল আবেদীন এ আদেশ দেন।

এর আগে, গত সোমবার রাতে জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামের আঃ ওহাব প্রধানের বাড়ী থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ তাদের আটক করে পুলিশ।

এরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশামত কেওয়াবাড়ী গ্রামের নুরুল আকন্দের ছেলে মেহেদুল ইসলাম (৩৫), জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশ পাচপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজলার রহমানের ছেলে আতাউর রহমান মন্টু (৩৫)।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে সন্ত্রাস দমন আইনে তিন জেএমবির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। বিচারক শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!