1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সিলেটে কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৪৭ বার পড়া হয়েছে

 

 

সিলেটে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।

নিহত ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক এবং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নিকহা রেজিস্ট্রার কাজী আমির উদ্দিন (৩৯) ও কোম্পানীগঞ্জের পূর্ব টুকেরবাজারের ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশার ড্রাইভার কালন মিয়া (৩৬)। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার সুন্দ্রগাও এলাকাধীন পিয়াইনগুল কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ের উত্তরে সিলেট- ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের সামনের ডানপাশের চাকা ব্রাস্ট হয়। এসময় রাস্তার অপরদিকের সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খালে পড়ে যায় মাইক্রোবাস ও অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং মেডিকেলে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। আহত ২ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলের ৫০০ গজ উত্তরে মাইক্রোবাসের ড্রাইভারকে রাস্তার ওপরে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাইক্রোবাসে থাকা যাত্রীর সংখ্যা জানা যায় নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই তারা পালিয়ে যান বলে পুলিশ জানায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এ ছাড়া আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। খোঁজখবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!