1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ জুয়াড়ির কারাদণ্ড

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৪১ বার পড়া হয়েছে

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) ভোররাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম।

জানা গেছে, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (নিঃ) লিখন কুমার সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালিন টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে উপজেলার ২নং পালশা ইউনিয়নের অহিউড়া কালিনজিরা গ্রামের জনৈক ছমির উদ্দিনের বসতবাড়ীতে উপস্থিত হয়ে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার তাস ও বিভিন্ন সরঞ্জাম জব্দ সহ ৬ জনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের সেলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩৭) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আইনুল ইসলাম (৪০) এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার তোষাই জোরগাড়ী গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে মেহেরুল ইসলাম (৩০), একই উপজেলার কালিনজিরা অহিউড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ছমির উদ্দিন (৪০), ধাওয়া মাঝিয়ান গ্রামের  রইচ উদ্দিনের ছেলে নুরুল আমিন (৩০) ও একই গ্রামের হুমায়ন কবিরের ছেলে রেজওয়ান মিয়া (৩০)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ সময় তিনি মাদক ও জুয়ামুক্ত সুন্দর সমাজ গড়া সহ সমাজে সুশৃঙ্খল ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!