1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

চালকদের নিবন্ধন-লাইসেন্স রুট পারমিট প্রদানসহ সাত দফা দাবিতে গাইবান্ধায় ব্যাটারিচালিত রিক্সা ভ্যান ইজিবাইক সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ন করে অবিলম্বে সকল ব্যাটারিচালিত রিক্সা ভ্যান ইজিবাইক চালকদের নিবন্ধন-লাইসেন্স রুট পারমিট প্রদান; সড়ক মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস রোড নির্মাণ রিক্সা ভ্যান ইজিবাইক চালকদের সামরিক রেটে পূর্ণাঙ্গ রেশন প্রদানসহ সাত দফা দাবিতে সোমবার সন্ধ্যায় দারিয়াপুর হাটের চৌমাথায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর অঞ্চল শাখা এই সমাবেশের আয়োজন করে।
ইজিবাইক চালক ফারুকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাসদ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক এবং সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী। এছাড়া বক্তব্য দেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা সুকুমার চন্দ্র মোদক আফরোজা বেগম পরিতোষ কুমার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সারাদেশে প্রায় ৫০ লাখ থ্রি হুইলার যানবাহন আছে। সরকার কর্মসংস্থানে ব্যর্থ হওয়ায় অনেক শিক্ষিত তরুণও ইজিবাইক চালান।গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রাখার পিছনে এদের অবদান কম নয়। অথচ সুপ্রিম কোর্ট বৈধতা দেয়া সত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে লাখ লাখ ব্যাটারি চালিত ইজিবাইক চালকগণ সরকারি নিবন্ধন লাইসেন্স থেকে ব›িচত। বক্তাগণ ইজিবাইক চালকদের জীবনের নিরাপত্তা গাইবান্ধা পৌরসভার গুরুত্বপূর্ণ মোড়ে ইজিবাইক ষ্ট্যান্ড নির্মাণ দারিয়াপুর হাটের অসহনীয় যানজট নিরসনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর জেলা নেতা জিহানুল হক জোহা। শেষে ফারুকুল ইসলামকে আহবায়ক এবং ইউনুস আলীকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ দারিয়াপুর অঞ্চল শাখা গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!