1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ফুলগাজীর চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

 

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার অন্যতম আসামি সোহেল র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

রবিবার গভীর রাতে বিরিঞ্চি গ্রামের হ্যাঙ্কার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেলের বাড়িও একই গ্রামে বলে জানা যায়।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিলের জানান, বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‍্যাব সদস্যরা সেখানে গেলে ‘ডাকাতরা’ র‍্যাবকে লক্ষ করে গুলি ছুঁড়লে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে সোহেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, নিহত সোহেল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে এই হত্যাসহ আটটি মামলা ছিল।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!