1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধার রাষ্ট্র স্বীকৃত বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবীতে নিউইয়র্কে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন রাষ্ট্র স্বীকৃত জেলার প্রধান বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবীতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী গাইবান্ধাবাসীর আয়োজনে ১৬ জুলাই রোববার বিকেলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সবাবেশে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন। প্রচন্ড বৃষ্টির কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। নিউইয়র্ক বাংলা বইমেলা চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন গাইবান্ধা পৗরসভার দু’বারের সাবেক কমিশনার নাজমা বেগম ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনজীবন কুমার। প্রধানমন্ত্রীর কাছে যে স্মারকলিপি প্রেরণ করা হবে, সেটি পাঠ করে শোনান ফাহমিদা চৌধুরী লুনা।
সমাবেশে রাষ্ট্রস্বীকৃত জেলার প্রধান বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন মুক্তিযাদ্ধা রেজাউল বারী বকুল, শরাফ সরকার ও এমএ বাতিন, ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ফাহিম রেজা নুর, সাপ্তাহিক প্রথম আলো স¤পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, প্রগ্রেসিভ ফোরামের সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, বধ্যভূমির উপর আইটি ট্রেনিং ও ইনকিউবেশ সেন্টার স্থাপনের প্রস্তাব কোনোভাবেই সুবিবেচনাপ্রসূত ও গ্রহণযোগ্য হতে পারে না। প্রভাবশালী ও সুযোগ সন্ধানী মহলটি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে অশুভ পাঁয়তারা চালাচ্ছেন। এর ফলে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের একটি মহতি উদ্যোগ কালিমালিপ্ত হতে পারে।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুণœ করতেই এই অপ”েষ্টা। তাই নিউইয়র্ক প্রবাসীদের পক্ষ থেকে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার প্রকল্পের জন্য বিকল্প জমি অধিগ্রহণ করে সেটি নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। সবশেষে মহিতোষ তালুকদার তাপস ও মৈত্রয় দেবীর নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন করে “এ আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে” গানটি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি গাইবান্ধার বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক জিএম চৌধুরীর মিঠুর বক্তব্য দেয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সম্ভব হয়নি। উল্লেখ্য, একই দাবীতে সম্প্রতি গাইবান্ধায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন পালন করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!