1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

রাষ্ট্র পরিচালনায় এরশাদ ছিলেন সু-শাসক এমপি শামীম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

রাষ্ট্র পরিচালনায় জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদ ছিলেন সু-শাসক। তাঁর শাসন আমলে মানুষ স্বাধীনভাবে কাজ করতে পেয়েছে। তিনি উপজেলা পরিষদ চালু করেছেন। অসংখ্য স্কুল-কলেজ সরকারি করেছেন। শুক্রবার সরকারি ছুটি ঘোষনা করেছেন। মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছিলেন এরশাদ। তাঁর শাসন আমলে ব্যাংক-বীমা দেওলিয়া হয়নি।
মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবাষির্কীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয়পার্টির উপজেলা সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা জাতীয়পার্টির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চতুর্থ মৃত্যুবাষির্কীর আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পৌর জাতীয় পাটির সভাপতি পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয়পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম এনামুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান, যুবসংহতির উপজেলা সভাপতি সাইদুর রহমান, কৃষকপার্টির সভাপতি গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবকপার্টির সরওয়ার হোসেন বাবু, মহিলা পার্টির সভাপতি আকতার বানু ইতি, পল্লীবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন জাতীয়পার্টি সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে দলীয় কার্যালয়ে এতিমদের নিয়ে মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও এরশাদের প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পন করা হয়। এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!