1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

শিশু বায়োজিদ হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় এলাকাবাসির মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

শিশু আব্দুল্লাহ বায়োজিদ হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অসহায় বায়োজিদের বাবা-মা’র পক্ষে শত শত গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্যসচিব মনজুর আলম মিঠু, সবুজ মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, জুয়েল মিয়া, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শামিম আরা মিনা, সাগর মিয়া, গ্রামবাসীর পক্ষে জুয়েল মিয়া, হামিদুল ইসলাম, রাসেল শেখ, খুশি মিয়া, রেজাউল করিম, মজিদুল ইসলাম, ফিরোজ মিয়া, জহিরুল হক, রাহেনা বেগম, স্বপন মিয়া, মিনা বেগম, হামিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোরাবান্ধা গ্রামের প্রবাসীর শিশু সন্তান আব্দুল্লাহ বায়োজিদকে নির্মমভাবে হত্যা করে একদল খুনি। পুলিশের সহায়তায় খুনিদের বিরুদ্ধে দুর্বল মামলা করা হয়। ফলে আসামীরা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে এবং জামিনে ছাড়া পেয়ে বাদী পক্ষকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী দিচ্ছে। তাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য অবশ্যই মামলার আইও পুলিশ কর্মকর্তাকে যথাযথ ভুমিকা পালন করতে হবে। এক্ষেত্রে যেকোন গাফিলতি অথবা দুর্নীতি হলে, প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!