1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

জয়পুরহাটে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

 

জয়পুরহাটে মঞ্জিলা হত্যা মামলার ২৩ বছর পর স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দ-প্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে আতাউর রহমান, তার স্ত্রী মেরিনা বেগম ও একই গ্রামের মৃত হাউস মিয়ার ছেলে আমজাদ হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আজরা সিধুইল গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে মঞ্জিলা ওরফে মুরশিদার সৎ মা আনোয়ারার খালাতো ভাই ছিলেন আসামী আতাউর রহমান। মোকছেদ আলী মারা যাওয়ার পর তার জমির ভাগের ১৮ হাজার টাকা ছিল মঞ্জিলার নামে। সেই টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে আতাউর মঞ্জিলার ভাল জায়গায় বিয়ে দিবেন বলে প্রলোভন দিয়ে তার নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে ২০০০ সালের ১২ মে আসামীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঞ্জিলাকে মারপিট করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে। এসময় সেই ঘটনা আত্মহত্যা বলে তারা প্রচার করেন। পরে ময়নাতদন্ত ও ঘটনার তদন্তে বেড়িয়ে আসে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের আপন মা খালেদা বেওয়া বাদীয় হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!