1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

বাদশাহকে সৃষ্টিকর্তার সাথে তুলনা করায় সৌদি লেখক বরখাস্ত

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

সৌদি আরবের বাদশাহ সালমানকে প্রশংসা করার মাত্রা এতটাই বেশি ছিল যে এই অপরাধে দেশটির একজন লেখককে বরখাস্ত করা হয়েছে।

রামাদান আল-আনজি’র ওই কলাম প্রকাশিত হয়েছিল আল-জাজিরাহ পত্রিকায়। খবর বিবিসির।

কলামে যেসব শব্দ বা বৈশিষ্ট্য ব্যবহার করে বাদশাহকে প্রশংসা করেছেন লেখক, সাধারণত সেসব বৈশিষ্ট্য বা শব্দাবলী সৃষ্টিকর্তার প্রশংসায় ব্যবহার করা হয়।

যদিও সৌদি আরবে বাদশাহকে আবেগপ্রবনভাবে প্রশংসা করা যায় আর এটা অস্বাভাবিকও কিছু নয়, কিন্তু সৃষ্টিকর্তাতুল্য প্রশংসা দেশটিতে একেবারেই সমর্থিত নয়।

বাদশাহ সালমান তার এমন প্রশংসায় ‘বিস্মিত’ হয়ে নির্দেশ দেন আনজিকে যেন বরখাস্ত করা হয়- সৌদি সংবাদমাধ্যমে এমনটাই বলা হচ্ছে।

শুক্রবার ওই কলামটি ছাপানো হয়। ইতোমধ্যেই পত্রিকাটি ওই লেখার জন্য লিখিতভাবে ক্ষমা চেয়েছে।

আনজি তার লেখায় বাদশাহ সালমানকে ‘হালিম’ বা ধৈর্যশীল এবং ‘শাদেদ আল-ইকাব’ বলে বর্ণনা করেন। আর এ দুটি শব্দই সৃষ্টিকর্তার প্রশংসায় ব্যবহৃত হয়।

আল জাজিরাহ পত্রিকা ক্ষমাসূচক বিবৃতিতে লিখেছে ‘লেখক যেই প্রশংসাসূচক শব্দ তার লেখায় ব্যবহার করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৃষ্টিকর্তা তাকে যা প্রদান করেছেন তার পরিবর্তে তার এমনটা করা একদমই ঠিক নয়। সৃষ্টিকর্তা তাকে রক্ষা করুন।’

সৌদি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই পত্রিকার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছে সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!