1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সোলার হোম সিষ্টেম বিতরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩১ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী এসকেএস নুতনকুড়ি মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) সাঘাটা উপেজলার ভরতখালীএসকেএস নূতনকুড়ি মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে বিনামূল্যে সোলার হোম সিষ্টেম বিতরণ করেন ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার আলী মন্ডল । এসময় প্রকল্পের ফিল্ড ইঞ্জিনিয়ার মো. ওমর আলী ও মশিউর রহমান, ফিন্যান্স অফিসার নবীর হোসেন ও প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান বলেন, সোলার হোম সিষ্টেম প্রদানের মাধ্যমে আমার ইউনিয়নের ১৪৭টি বিদ্যুৎ বিহীন পরিবার আলোকিত হওয়ার পাশাপাশি তাদের স্কুল পড়ুয়া ছেলে-মেয়েরা রাতের বেলা ভালোভাবে লেখাপড়া করতে পারবে। এছাড়াও ওইসব পরিবারের নারী সদস্যরা সোলারের আলো ব্যবহার করে রাতের বেলা আয় বৃদ্ধিমূলক কাজ সম্পাদন করতে পারবে।
আন্ধেরী হিলফে, জার্মানীর আর্থিক সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘লাইটিং দ্য পুওর এন্ড ডিজ এ্যাডভান্টেজড ফ্যামিলিজ লিভিং ইন চর এরিয়াজ’ প্রকল্পের মাধ্যমে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উজাল ডাংগা, গুপ্তমনি, মানিকর এবং বাজে তেলকুপি গ্রামের বিদ্যৎ বিহীন দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ১৪৭টি সোলার হোম সিষ্টেম বিনামূল্যে প্রদান করা হয়।
প্রকল্প ব্যবস্থাপক জানান, এ প্রকল্পের মাধ্যমে আগামী ডিসেম্বর-২৩ এর মধ্যে সর্বমোট ৫০০টি সোলার হোম সিষ্টেম বিনামূল্যে প্রদান সম্পন্ন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!