1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে ঈদের দিন ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুবোঝাই পিকআপ ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। এসময় পিকআপে থাকা ৩টি গরুও মারা গেছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর থানার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্যারাবাড়িয়া গ্রামের সোহরাব আলীর ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে আয়ান (৪)। এসময় নিহত শিশু আয়ানের বাবা শরিফুল ইসলাম ও মা স্ত্রী শাপলা খাতুন আহত হয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এস.এম বদরুল কবির জানান, নাটোরের বনপাড়াগামী থেকে গরুবোঝাই একটি পিকআপ ও রাজশাহী থেকে হাটিকুমরুলগামী আমবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা শিশুসহ চারজন মারা যান এবং আরো দুইজন আহত হন।

এসময় পিকআপে থাকা তিনটি গরুও মারা যায়। নিহতের মৃতদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো থানায় রাখা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা গরুবোঝাই পিকআপে যাত্রী হিসেবে বাড়ি ফিরছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!