1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

দুপচাঁচিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে

 

 

দুপচাঁচিয়ায় বড় ভাই শহীদ হাসান মন্ডল সুইট (৩৫) এর ছুরিকাঘাতে সৎ ছোট ভাই মাসুম মন্ডল(৩৪) খুন হয়েছে। গত ২৮ জুন বুধবার রাত পৌনে ৯টায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার উপজেলা  সম্মিলিত ট্রাক চালক সমিতির সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুম পৌর এলাকার ডিমশহর তালুকদারপাড়া মহল্লার সাবেক কাউন্সিলর  আনোয়ার হোসেনের ছেলে। নিহত মাসুম উপজেলা সম্মিলিত ট্রাক চালক সমিতির পিয়ন ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় সুইট ও মাসুমের মধ্যে পারবারিক কোন্দলের জের ধরে বাকবিতন্ডার এক পর্যায়ে সুইট মাসুমের বুকের বাম পার্শ্বে ও পিঠে স্বজোরে ছুড়ি দিয়ে আঘাত করে। মাসুম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে পার্শ্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন সুইটকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সুইট ঢাকাতে রং মিস্ত্রির কাজ করতেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল(শজিমেক) প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!